রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাস,বর্বরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর দুটি স্পটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে তারা এ বিক্ষোভ মিছিল করে।

কমলাপুর
রাজধানীর কমলাপুরে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। সকাল ৮ টায় কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে একটি মিছিল কমলাপুর রেলষ্টেন থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে রেললাইনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন। উপস্থিথ ছিলেন ঢাকা মহানগরী পূর্বের সভাপতি রেজাউল হক রিয়াজ, দক্ষিণের সেক্রেটারী মাইনউদ্দিন মৃধাসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ধানমন্ডি
অপর দিকে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ১৫ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দিন, মহানগরী পশ্চিমের সেক্রেটারী তামিম হোসাইনসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেক্রেটারি তারেক আব্দুল্লাহ, ঢাকা কলেজ সেক্রেটারি রেজাউল কবীর, মহানগরী পশ্চিম সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম স্বপন প্রমুখ।

চট্রগ্রাম মহানগরী দক্ষিন:

দেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবির কেন্দ্র ঘোষিতকর্মসূচী অংশ হিসেবে নাগরীর ঈদগা কাচা রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির চট্রগ্রাম মহানগরী দক্ষিণ।মহানগরী দক্ষিণ সেক্রেটারি নুরুল হকের নেতৃত্বে মিছিলটি সকাল ৯ টায় শুরু হয়। এতে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগরী দক্ষিণের অফিস সম্পাদক রাকিবুল হাকিম,সাহিত্য সম্পাদক ইসমাইল, ছাত্রকল্যান সম্পাদক রফিকুল হাসান লদি ,প্রচার সম্পাদক জামিল আব্দুল্লাহ প্রমুখ,।

ঢাকা জেলা দক্ষিন:
ছাত্রলীগ সন্ত্রাসীদের দ্বারা ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখার সেক্রেটারী মো: রাসেল আহমেদের ডান পা কর্ত ন ও দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-নবাবগঞ্জ-দোহার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ। মিছিলটি কদমতলী চৌরাস্তা থেকে সকাল ৮ টায় শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জিঞ্জিরার শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহিম মজুমদার। আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান,বাইজিদ হাসান,ইলিয়াছ মৃধা,আসাদুল্লাহ গালিব,শাহআলম,আমিনুল ইসলাম,সাদ্দাম হোসেন ও সোলাইমান কবীর সহ সর্বস্তরের নেতা-কর্মী।

বগুরা শহর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের হল সেক্রেটারি রাসেল আহমেদ এর উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা ও ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজৌর প্রতিবাদে বগুড়া শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে সকাল ৯টায় মিছিলটি সাতমাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে হকার্স মার্কেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর শিবিরের সেক্টেটারি রেজাউল করিম। মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর অফিস সম্পদক সাব্বির সাহারিয়ার সুভ, প্রচার সম্পাদক খন্দকার বিপ্লব, এইচ আর ডি সম্পাদক এস আই সামিম, সামাজ কল্যাণ সম্পদক মুনছুর রহমান, সরকারি আজিজুল হক কলেজ সভাপতি শফিক প্রমুখ নেতৃবৃন্দ।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ