জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ শনিবার ফেনী আসছেন।
ফেনী শহরের মিজান ময়দানে শনিবার দুপুর ২টায় জেলা জাতীয় পার্টির দ্বী-বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক প্রকৌশলী নজরুল ইসলাম।
তিনি জানান, সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি), জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, এরশাদের রাজনৈতিক সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মোশারফ হোসেনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সম্মেলনের সার্বিক প্রস্তুতি সর্ম্পকে অবহতি হতে শুক্রবার সকালে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ফেনী এসে পৌঁছেছেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





