বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ সকাল ৯.০০ টায় মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা ।
এ সময় তারা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করে ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী আব্দুল আওয়াল জিহাদী বলেন, প্রহসনের বিচার বন্দ করুন, অবিলম্ভে জামায়াতের ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহীদ সহ সকল নেতৃবৃন্দের মুক্তিদিন অন্যথায় সাধারন জনগনকে সাথে নিয়ে মুন্সীগঞ্জ সহ সারা দেশ অচল করে দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী মু.হৃদয় আহমেদ জামায়াতের সদর পশ্চিম থানা আমীর আহসান হাবিব সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এসএইচ





