ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমদ বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল কারচুপির মাধ্যমে এবং অগণন্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে বিরোধীদলের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচী বারবার বাধা দিয়ে প্রমাণ করেছে আওয়ামীলীগ জনগণকে ভয় পায়। ক্ষমতাকে স্থায়ী করার জন্য জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ জাতীয় নেতৃবৃন্দকে কাল্পনিক মামলা দিয়ে জেলখানায় আটকিয়ে রাখছে।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের নেতৃত্বে সকাল ৯টায় রাজধানী খিলগাঁওয়ে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০ দলীয় জোটের ডাকা হরতাল সমর্থনে এ মিছিলের আয়োজন করা হয়।
তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ২০ দলীয় জোটের সবাইকে মুক্তি না দিলে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে আওয়ামীলীগকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে ।
এএইচ





