পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদেশের মহানগর, জেলা ও উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে দলটি। এ কর্মসূচির জন্য সোহরাওয়ার্দী অথবা নয়াপল্টন পছন্দ করা হলেও অনুমতি না পাওয়ার কারনে প্রেসক্লাবে করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে এরপরও সোহরাওয়ার্দীতে অনুমতি পেলে সেখানেই সমাবেশ হবে।
ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব আবদুস সালাম টাইম নিউজকে জানান, সময় স্বল্পতার কারনে অনুমতির অপেক্ষায় না থেকে প্রেসক্লাবেই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ১০টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি পেলে সেখানে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ এবং বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ২৬ এপ্রিল এ কর্মসূচির ডাক দেয় বিএনপি। ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে গণ-অনশনের কর্মসূচি পালন করবে দলটি।
[b]ঢাকা, এমএইচ, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
অনুমতি না পেলে বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রেসক্লাবে
পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদেশের মহানগর, জেলা ও উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে





