তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল শনিবার রাত ১২ টায় বাড্ডার আফতাব নগরে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে ফেনী জেলার দাগনভূঁইয়ার গ্রামের বাড়ীতে নেয়া হয় এবং সেখানে আজ বাদ ফজর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
শোকবাণী :
মোস্তফা কামাল ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, মরহুম মোস্তফা কামাল ভূঁইয়া ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি জালিম সরকারের রোষানালে পড়ে দীর্ঘ সময় কারাবরণ সহ নানাবিধ সরকারি জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তার মৃত্যুতে আমরা এক ইসলামী আন্দোলনের অগ্রসৈনিককে হারালাম। মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরকারে দোয়া করেন। তিনি তার শোকাহাত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন।
এন





