অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এবার পুলিশের সাজোয়া যান রাখা হয়েছে।
বুধবার রাত পৌঁনে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উত্তর পাশে একটি সাঁজোয়া যান এনে রাখা হয়। এ বিষয়ে সেখানে কর্তব্যরত পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজী হননি।
তবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার ২০ দলীয় জোটের দেশব্যাপী হরতালকে কেন্দ্র করেই খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ৩ জানুয়ারি রাত থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি ব্যারিকেডের মধ্যে অবরুদ্ধ হয়ে আছেন।এ সময় তাঁর বাসার মূল ফটক কয়েকদিন তালাবদ্ধ করেও রাখা হয়।
এছাড়াও কার্যালয়ের সামনের রাস্তায় দুইপাশে পুলিশের জলকামান ও প্রিজনভ্যান রাখা আছে।
এমএইচ





