২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন কৃতদাস শাসনের পতনে চলমান সকল সংগ্রামকে জাগপা শর্তহীন সমর্থন জানায়। হাসিনা প্রশাসন লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশকে দিল্লীর গোলামে পরিণত করতে চায়। দেশকে সেনা-নেতা ও মেধাশূণ্য করার বেপরোয়া চক্রান্ত চলছে। দেশপ্রেমিক নেতাকর্মীদের বধ্যভূমির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতীয় সেনাবাহিনীকে পঙ্গু ও বিডিয়ারকে জনমের তরে শেষ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে পরিণত করা হয়েছে আওয়ামী জঙ্গী ও নাস্তিক তৈরির কারখানায়।

যুবদল সভাপতি এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মোহাম্মদপুর থানা জাগপা’র সাধারণ সম্পাদক মোঃ রুবেল মীরসহ আটক সকল রাজবন্দীর মুক্তির দাবীতে শুক্রবার সকাল ১১টায় যুব জাগপা’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি  প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।  

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা কেন? আবদুল কাদের মোল্লার বিচারিক হত্যা, মাওলানা মতিউর রহমান নিজামী, সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদন্ড একই সূত্রে গাঁথা। দিল্লীর নীল নকশায় ওরা দেশকে মেধা ও সেনা শূণ্য করতে চায়। দেশের এই চরম দূর্দিনে কোন দেশপ্রেমিকই নিরব থাকতে পারে না। শরীকদল জামায়াতের আগামী রবি ও সোমবার হরতালের প্রতি তিনি জাগপা’র নৈতিক সমর্থন জানান।

প্রধান  সরকারের উদ্দেশ্য বলেন, এটা ১৯৭১’র নয়। এটা ২০১৪ সাল রাজনীতির সমীকরণও পাল্টে গেছে। বন্ধু -শত্রুর ধারণাও বদলে গেছে। অধ্যাপক গোলাম আযমের জানাজায় লাখো মানুষের ঢল ও নিজামী সাহেবের রায়ের প্রতিবাদে উল্লেখ্য পিকেটিং ছাড়াই সফল হরতাল এ বার্তাই জানিয়ে দিচ্ছে। দেশ ও জনগণ এ দালালশাহীকে ক্ষমতায় দেখতে চায় না।  তিনি বেগম খালেদা জিয়াসহ আনীত সকল মিথ্যা মামলা ও আটক-সাজাপ্রাপ্ত সকল রাজবন্দির মুক্তির দাবী জানিয়ে বলেন,  ফাঁসির দড়ি দেখিয়ে শেষ রক্ষা হবে না।

আগরতলা মামলার উল্লেখ করে তিনি বলেন,  গণভ্যুত্থানের মুখে ফাঁসির দড়ি ছিড়ে কিভাবে শেখ মুজিবুর রহমান বেরিয়ে এসেছিলেন  শেখ হাসিনার তা ভালো জানার কথা। গদীর গরমে ভাটির টান বুঝা যায় না। সময় থাকতে দাবী মানুন। গণঅভ্যুত্থানের পদ ধ্বনী শোনা যাচ্ছে।

শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দেবার তীব্র নিন্দা করে তিনি বলেন, এখন রাস্তায় দাঁড়াতে দিতে ভয় পাচ্ছেন। সময় সমাগত যখন আপনাদের ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে দাঁড়াবে। সুতারাং এ কাপুরুষোচিত খেলা বন্ধ করুন।

যুব জাগপা’র সভাপতি ইনসান আলম আক্কাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদারের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বক্তব্য রাখেন জাগপা যুব সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা কামাল, যুব জাগপা নেতা মানিক সরকার, শেখ ফরিদ উদ্দিন, মাহিদুর রহমান বাবলা, নজরুল ইসলাম বাবলু, খোরশেদ আলম সুমন, আরিফুল হক তুহিন, শাহীনুর রহমান, জাগপা ছাত্রলীগ নেতা শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, আবু নাঈম প্রমুখ।

জেআই