বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, দেশে বর্তমানে ইসলামবিরোধী তৎপরতা ও সন্ত্রাস মহামারীর রুপ ধারণ করেছে। আর এই নাস্তিক্যবাদী ও সন্ত্রাসীদের নিরাপদ স্থান হচ্ছে আওয়ামী লীগ। মূলত আওয়ামী লীগ ইসলাম বিরোধী অপশক্তি ও সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
বুধবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত সদস্য প্রার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আওয়ামী লীগের ঐতিহ্য। স্বাধীনতার পরও আওয়ামী লীগ নিজ দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইসলাম শব্দটি বাদ দিয়েছিল। চালু করেছিল কুফরী মতবাদ ধর্মনিরপেক্ষতা। এবারও ক্ষমতায় আসার পর ইসলাম প্রিয় ছাত্রজনতা, নারী, শিশু বৃদ্ধ ও আলেম ওলামাদের উপর গণহত্যা, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অবিচারের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র, ইসলাম বিরোধী আইন প্রণয়ন, নাস্তিকদের লালন এবং মন্ত্রী এমপিদের লাগামহীন ভাবে ইসলাম বিরোধী বক্তব্যর মাধ্যমে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি সদস্য প্রার্থীদের উদ্যেশ্যে বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। জালিমের দল জমিন থেকে ইসলামকে নির্মূল করতে চাইবে এটাই ঐতিহাসিক বাস্তবতা। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের বসে থাকার সুযোগ নেই। দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্রশিবির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএইচ





