যুদ্ধাপরাধ ও দুর্নীতির বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা নিজেদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্র যতই হোক না কেন বিচার চলবেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে সিটিজি নিউজ ডটকম এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দেশের উন্নয়নের অন্তরায়। নারীর ক্ষমতাহীনতা,দুর্নীতি,বৈষম্য প্রভৃতি দেশের গণতন্ত্রকে পঙ্গু করে দেয় কিন্তু জঙ্গিবাদ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। বাংলাদেশ এখনো উত্তরণ পর্বে আছে। জঙ্গিবাদ,সাম্প্রদায়িকতা,পাক শাসনের আবর্জনা দূর করতে নতুন নতুন আইন করতে হচ্ছে আমাদের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী,চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী প্রমুখ।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
যুদ্ধাপরাধ ও দুর্নীতির বিচার চলবেই: ইনু
যুদ্ধাপরাধ ও দুর্নীতির বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা নিজেদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্র যতই হোক না কেন বিচার চলবেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।





