দেশের জনগণ চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেকোন সময় গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার গ্রেফতার আরও আগেই হওয়া প্রয়োজন ছিল। যেহেতু তিনি একটি বৃহত্তম দলের প্রধান। তাই তার প্রতি সম্মান দেখিয়ে এখনও তাকে গ্রেফতার করা হয়নি। তবে জনগণ চাইলে তাকে যে কোন সময় গ্রেফতার করা হতে পারে।
তিনি বলেন, আপনারা দেখেছেন হরর ছবির নায়িকা কোন মানুষ মারতে পারলে পুলোকিত হয়। সেই রকম মানুষ মরলে খালেদা জিয়াও তার গুলশানের কার্যালয়ে বসে পুলোকিত হন। শুধু তিনি নয়, অবরোধে কোন মানুষ মরলে বা গাড়ী পুড়লে তার পুত্র তারেক রহমানও লন্ডনে বসে পুলোকিত হয়।
তিনি আরো বলেন, একদিকে খালেদা জিয়া মানুষ হত্যার খেলায় লিপ্ত রয়েছেন। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরেও বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সমাবেশ করাতে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে অবশ্যই সেটা নৈরাজ্য পরিহার করা ও আইনকানুন মানার প্রতিশ্রুতি দিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদ ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
এমআর/ এআর





