বিশিষ্ট আলেমে দ্বীন, কাপ্তান বাজার বড় মসজিদের সাবেক খতীব, রাজধানী ঢাকার জুরাইন কুসুমবাগ মসজিদের খতীব, কাদেরিয়া তৈয়্যাবিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস ও দারুল উলুম আহছানিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মুফতী মাওলানা আনোয়ার উল্লাহ বাতেনী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ (২৭ সেপ্টেম্বর) রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মুফতী মাওলানা আনোয়ার উল্লাহ বাতেনী ২৬ সেপ্টেম্বর সকাল ৭টায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ২ছেলে ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর মুশুরীখোলা দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
এসময় জানাজায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও গেন্ডারিয়া থানা আমীর গোলাম আজম, কদমতলী পশ্চিম থানার সেক্রেটারী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ওয়ারী থানার সেক্রেটারী মুতাসিম বিল্লাহ, কদমতলী পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য কবিরুল ইসলাম, আবুল হাসেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমকে মুশুরীখোলা দরবার শরীফের নিজস্ব কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





