প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আল-কায়েদা নেতার অডিওবার্তা নিয়ে মন্তব্য করেছেন।
রোববার রাতে ফেসবুক পেজে নিজের স্ট্যাটাসে জয় লিখেছেন, আমার কাছে বিষয়টা খুব মজার মনে হয়েছে যে, টবি ক্যাডম্যান এবং আল কায়দা উভয়ই জামায়াতের পক্ষ থেকে আমাদের সরকারকে হুমকি দিচ্ছে। জামায়াতের পক্ষ থেকেই এই হুমকি দেওয়া হচ্ছে।
একদিকে আমরা পেয়েছি একজন ভাড়াটে আইনজীবী ও দালাল, যে সেই বিএনপি-জামায়াতের পক্ষ হতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে যারা নিজেরাই পথচারীদের ওপর নির্বিচারে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আয়মান আল-জাওয়াহিরি আমাদের সরকারকে হুমকি দিচ্ছে তার সন্ত্রাসী ভাইদের দমন করায় যাদের ক্যাডম্যান রক্ষা করার চেষ্টা চালিয়ে আসছে।
জয় লিখেছেন, ব্যক্তিগতভাবে, আমি অনুভব করি এই উভয়টিই আমাদের সরকারের জন্য সত্যি ভালো হয়েছে। জামায়াতের সন্ত্রাসীরা আন্তর্জাতিক সন্ত্রাসী ও তাদের আইনি প্রতিনিধিদের সাহায্যের আবেদন জানাচ্ছে এটা তাই প্রমাণ করে যে আমরা ভালো লোক।
আমি অতিশয় আনন্দিত যে সন্ত্রাসীরা আমাদের একই সঙ্গে ঘৃণা এবং ভয় করে! তাদের উচিৎ আওয়ামী লীগকে ভয় করা, অনেক ভয়।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
আল-কায়েদা নেতার অডিওবার্তা নিয়ে জয়ের মন্তব্য
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আল-কায়েদা নেতার অডিওবার্তা নিয়ে মন্তব্য করেছেন। রোববার রাতে ফেসবুক পেজে নিজের স্ট্যাটাসে জয় লিখেছেন, আমার কাছে বিষয়টা খুব মজার মনে হয়েছে যে, টবি ক্যাডম্যান





