আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ঈদের পরে আন্দোলনের নামে আর যদি কোন মানুষ হত্যা করা হয় তাহলে বিএনপির খবর আছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশ নিয়ে আর যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে আ.লীগের নেতারা তাদের বিষ দাঁত ভেঙ্গে দেবে।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত গণর‌্যালী পূর্ব সমাবেশ তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করিম বলেন, খালেদা জিয়া আলোচনা কথা বলেছেন। ৫ জানুয়ারির নির্বাচনের আগে তাকে ডেকে ছিলাম। কিন্তু তিনি শেখ হাসিনাকে অপমানজনক কথা বলেছেন। নির্বাচনে না এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে ছিলেন। কিন্তু তা ব্যার্থ হয়েছে।

তিনি বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না। আমাদের নেতাকর্মীদের মধ্যে কোন বিভাগ হওয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রত্যেকটি পাড়ায় পাড়ায় শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। যাতে করে আ.লীগের বিরুদ্ধে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট সাহারা খাতুন,  আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী,  আহমেদ হোসেন, ।

ঢাকা, এমআর, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর