বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এ আওয়ামী লীগ একটা দুর্নীতিবাজ সরকার। এরা জনগণের টাকা চুরি করে আত্মসাৎ করেছে। এই দুর্নীতির টাকা পাচার করে সুইস ব্যাংকে জমিয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’
রোববার বিকালে জয়পুরহাট জেলার রামদেও বাজিলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। হয়নি। ১ম ও ২য় দফায় উপজেলা নির্বাচনে আমরা এগিয়ে ছিলাম। কিন্তু তৃতীয় ও চতুর্থ পর্যায়ে তারা এমন দুর্নীতি করেছে যে আর সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি।
জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)





