বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ২০ দলীয় জোটের চলমান আন্দোলনে কোনো প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন জোটের অন্যতম শরিক কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম।

তিনি বলেছেন, ‘এই শোকাহত দিনে রাজনৈতিক প্রস্তাব বা আলোচনা স্বাভাবিক নয়। তবুও বলতে চাই, এই ঘটনা আন্দোলনে কোনো প্রভাব পড়বেনা। আন্দোলন অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

শনিবার গুলশানে শোকসন্তপ্ত বেগম খালেদা জিয়াকে শান্তনা দিতে এসে বেরিয়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত সংবাদিকদের তিনি এ কথা বলেন। সৈয়দ ইব্রাহিম ছাড়াও দল জোটের অন্য নেতারাও গুলশান কার্যালয়ে আসেন।

সৈয়দ ইব্রাহিম বলেন, ‘আজকে একটি শোকের দিন। আমরা বিএনপি চেয়ারপারসনের পাশে আছি। তিনি এই দু:খজনক সংবাদে খুবই মর্মাহত। তার মনে অবস্থা শোকাহত। একজন মা হিসেবে তিনি কিভাবে এ শোক কাটিয়ে উঠবেন তা আল্লাহ-ই জানেন। আল্লাহ তাকে শোক বইবার ক্ষমতা দান করুক।’

এমএইচ/এসএইচ