রাজধানীর মুগদায় গোলাম সাদেক নামে এক জামায়াত কর্মীকে গতকাল শুক্রবার নিজ বাসা থেকে আটক করেছে মুগদা থানা পুলিশ। তার সাথে তার বাবা ও ছোট ভাইকেও আটক করা হয়।
গোলাম সাদেকের পরিবারের এক সদস্য জানান, সকাল ১১টার দিকে পুলিশ বাসায় এসে তাদের ধরে নিয়ে যায়। থানায় মারপিট করে তার বাবা ও ভাইকে ছেড়ে দেয়। কিন্তু গোলাম সাদেককে থানায় রেখে দেয়।
মুগদা থানার এএসআই সীমা আক্তার জানান, তার বাবা ও ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে বিকেল ৫টার দিকে ছেড়ে দিয়েছে এবং গোলাম সাদেককে আটক রাখা হয়েছে।
কেবি





