জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের পূর্ব ঘোষিত মঙ্গলবারের সমাবেশ সফল করার আহবান জানিয়েছে মহানগর জামায়াত।

সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সরকার গণমানুষের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের কন্ঠরোধ করার জন্যই কথিত সম্প্রচার নীতিমালা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর তাই দেশের সকল রাজনৈতিক দল, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবীমহল ও সুশীল সমাজ সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে।

সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করার জন্যই বিচারকদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে তুলে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই