গত ১৯ জুলাই ভোর ৫টায় সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় ২টি বাসের মুখোমুখী সংঘর্ষে ১৭ জন লোক নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শোক প্রকাশ করে জানানো হয়, “গত ১৯ জুলাই ভোর ৫টায় সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় ২টি বাসের মুখোমুখী সংঘর্ষে বাস দু’টির ড্রাইভারসহ ১৭ জন লোক নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় ঘটে।

প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে মানুষের মূল্যবান জীবন যাচ্ছে। অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হচ্ছে। এ ব্যাপারে লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়া হলেও দুর্ঘটনা রোধে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

দূর্ঘটনার শাস্তি আশা করে বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবেন।

এআই/