বিশিষ্ঠ ব্যবসায়ী ও আমানা সুপার সপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানের মাতা শামসুন্নাহার বেগমের (৮০) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল।
এক শোক বিবৃতিতে মহানগর জামায়াত নেতৃদ্বয় বলেন, মরহুমা দ্বীনি কাজ ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন। বিপদে-আপদে ইসলামী আন্দোলনের কর্মীসহ সাধারণ মানুষদের সবসময় তিনি অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন।
তার মৃত্যুতে আন্দোলনের কর্মীরা একজন নিবেদিতপ্রাণ আশ্রয়স্থল হারালো। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সব নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
এসএইচ





