সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে
রবিবার বেলা ১২টার দিকে মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অক্ট্রয়ের মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে পথসভায় বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে গ্রেফতার অভিযান চালিয়ে প্রতিনিয়ত জামায়াত ও শিবির নেতাকর্মীদের হেনস্থা করছে। সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলামসহ ১৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার ধৃষ্টতার পরিচয় দিয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর এভাবে গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখা যাবে না।
বক্তারা অবিলম্বে ড. শফিকুল ইসলাম মাসুদসহ সব শিবির নেতাকর্মীর মুক্তির দাবি জানান।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





