২০ দলীয় জোটের  অন্যতম শরিক  লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান বলেছেন, বেগম জিয়া কেবল ব্যক্তিই নন, তিনি আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখন্ডতা রক্ষার অতন্ত্র প্রহরী। গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। 

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে একুশে মিলনায়তনে বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার ৭১ তম জন্মদিন উপলক্ষ্যে  বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত  দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশ আজ পরাধীনতার শৃংখলে। গনতন্ত্রের লেবাসে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জনগনকে জিম্মি করে ক্ষমতার মসনদ জবরদখল করে আছে। তাবেদার অপশক্তি আজ জিয়া পরিবার ও জাতীয়তাবাদি শক্তি নির্মুল করতেই শহিদ জিয়া স্মৃতিবিজরিত বাড়ী থেকে উচ্ছেদ করে এখন রাজনীতি থেকেও উচ্ছেদ করার চক্রান্ত করছে।

অনুষ্ঠানে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ ফারুক রহমান, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, মহানগর লেবার পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, ছাত্রমিশন সাধারন সম্পাদক মোঃ জাবের হোসাইন, কবি নিজাম উদ্দিন, লেবার পার্টির ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, বংশাল থানা সভাপতি আল আমিন, পল্টন থানা সভাপতি মিরাজ হোসেন তুষার, শাহবাগ থানা সভাপতি জিয়াউল হক, ছাত্রমিশন নগর সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লেবার পার্টি ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন।

এমএইচ