জাতীয় পার্টির মহাসচিব পদে এবিএম রুহুল আমীন হাওলাদারকে স্বপদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয়দিনের ন্যায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাপা নেতা-কর্মীরা।
শনিবার সকালে তারা এ অবরোধ করেন।
অনতিবিলম্বে এ দাবি পূরণ করা না হলে জাপার নেতা-কর্মীরা গণপদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারী দিয়েছেন।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিক, আইন বিষয়ক সম্পাদক এড. বশির আহম্মেদ সবুজ, জাপা নেতা মানিক হাওলাদার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজ, পৌর কাউন্সিলর আব্দুর রশিদ হাওলাদার, এইচ.এম মজিবর রহমান বিপ্লব মিত্র, স্বপন গাজী প্রমুখ। এর পূর্বে শুক্রবার বিকেলেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাপার নেতা-কর্মীরা।
[b]বরিশাল, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]