ঢাকা ও এর আশপাশের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজবাড়ি সফরকে কেন্দ্র করে বৈঠক করবেন তিনি।
বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সরকারবিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানো ও তৃণমূলের মনোবল ফেরাতে ১ মার্চ রাজবাড়ি যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে জনসভা করবেন তিনি। এজন্য আয়োজিত এ মতবিনিময়ে ঢাকা, গাজীপুর, রাজবাড়ি, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,নরসিংদী জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
রাজনীতি
ঢাকার পার্শ্ববর্তী এলাকার নেতাদের সঙ্গে ফখরুলের বৈঠক
ঢাকা ও এর আশপাশের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজবাড়ি সফরকে কেন্দ্র করে বৈঠক করবেন তিনি





