আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খান জানান, জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।’
তবে হামলার বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার জেরে বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএম