নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।

মরহুম আবুল কাশেম মোল্লা আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫:৪৫মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি  স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল জুম্মাবার বেলা ১১টায় নড়াইল সিংগিয়া বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন