বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন,'আপনি দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন। এখন তওবা পড়েন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না্ করে ভুল করেছেন এবং এখন তার মাশুল দিচ্ছেন।'
ফজলে রাব্বি বলেন,'আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মা,এরপরে আমার স্ত্রী, ছেলে মেয়ে,আমার দলীয় নেতা-কর্মী,আত্বীয় স্বজন। মানুষ চাইলে এদেরও ফাঁকি দিতে পারি কিন্তু নিজের বিবেককে কেউ ফাকি দিতে পারে না। আমি বেগম খালেদা জিয়াকে বলব আপনি আপনার বিবেকের কাছে জিঙ্গেস করুন। গত কয়েক মাসে আপনি দেশে যে নৈরাজ্য চালিয়েছেন তা দেশের কোনো মঙ্গলের জন্য করেছেন কি?'
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন,'আমরা রাজনীতি করি দেশের ও জনগণের স্বার্থে। সেই রাজনীতির নামে পিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা,বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা,এটা কিসের স্বার্থে।'
ডেপুটি স্পিকার বলেন,'যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে,আন্দোলনের নামে নৈরাজ্য করে দেশের জনগণ কোন দিন তাদের ভোট দেবে না। সেটা জাতীয় নির্বাচন হোক আর উপজেলা নির্বাচন হোক।'
গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন,'এটা বুঝতে পেরেই বিএনপি এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।'
ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সতন্ত্র সংসদ সংদস্য হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মীর হোসেন আক্তার,হারুনুর রশীদ চৌধুরী,ব্যারিষ্টার জাকির হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
দেশের সাড়ে ১২টা বাজিয়েছেন খালেদা: ডেপুটি স্পিকার
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















