২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জনাব কাজী জাফর আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে এ তথ্য দেওয়া হয়।
শোকবাণীতে তিনি বলেন, 'কাজী জাফর আহমদের ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা রাজনীতিবিদকে হারালো। তার ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।'
তিনি জানান, 'জনগণের স্বার্থে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে গিয়েছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।'
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মকবুল আহম্মেদ বলেন, 'আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।'
এআই





