রাজনৈতিক উত্তাপ ছড়াতেই বিএনপির ৫ জানুয়ারির সমাবেশ বানচাল করতে শাষকদল সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টা কর্মসূচি দিয়েছে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন- এজন্য প্রয়োজনে বিএনপিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়ার দিতে পারে।
রবিবার বিকালে দলের কেন্ত্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবী করেন।
তিনি বলেন, আমরা আজকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছি। এবার দেখি তারা কতটুকু গণতন্ত্রের পথে হাঁটে।
বিএনপির এই নেতা বলেন, আমরা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু ৫ জানুয়ারি জনগনের ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য যদি কারো অপরাধবোধ থাকে তবে সেজন্য বিরোধী দলের কোনো শান্তিপূর্ সমাবেশ বানচাল করা কোনো গণতান্ত্রিক কাজ হতে পারে না। শাসকদলের মধ্যে ন্যূনতম গণতান্তিক শ্রদ্ধাবোধ থাকলে তারা এই রকম আচরণ করতে পারত না।
রিজভী বলেন, আমরা ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে প্রশাসনের কাছে যথানিয়মে আবেদন করেছি। কিন্তু তার একদিন পর শুনলাম আওয়ামী লীগ একইস্থানে সমাবেশের জন্য আবেদন করেছে। এটি অনেকটা গায়ে পড়ে ঝগড়া করার মত। এর মাধ্যমে তাদের (আওয়ামী লীগের) নোংরা রাজনীতির বহি:প্রকাশ ঘটেছে। ক্ষমতাসীনরা চাইছে দেশের রাজনীতিকে অস্থিরতার দিকে নিয়ে যেতে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের হঠাৎ এই কর্মসূচির উদ্দেশ্য দেশবাসী সহজেই বুঝতে পারে। জনগণের আন্দোলনের আওয়াজে তারা চমকে উঠেছে।
এমএইচ





