নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেই ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টি সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল। নির্বাচনী বিধিতে রঙিন ব্যানার ব্যবহার নিষিদ্ধ হলেও খোদ ইশতেহার ঘোষণা অনুষ্ঠানেই রঙিন ব্যানার লাগানো হয়।

আজ দুপুর ১টার সময় গুলশান-১ এর ইমানুয়েল কমিউনিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন এম এ হান্নান এমপি ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতি।

"যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই"- এই শ্লোগানে নাগরিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য ১৮ দফা অঙ্গীকার তুলে ধরেন বাবুল। এর মধ্যে ঢাকাকে যানজটমুক্ত রাখা, নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, ঢাকাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখা, নদী দুষণ ও দলখমুক্ত রাখা অন্যতম।

এ সময় নাগরিকদের ট্যাক্স বাড়ানো হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

ইআর