[b]ঢাকা:[/b] বর্তমানে দেশে সর্বব্যাপী দুর্যোগ বিরাজ করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গণতন্ত্রের ওপর আঘাত। এই সমস্যা থেকে জাতিকে উদ্ধার করার জন্য শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আজকে আমাদের এগিয়ে যেতে হবে।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন ‘বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান জিয়াউর ২৬মার্চের সেই ঘোষণাকে ঐতিহাসিক বলে দাবি করে বলেন, তার সেই কালজয়ী স্বাধীনতার ঘোষণা আজো আমার কানে প্রতিধ্বনিত হয়। এটি একটি দু:সাহসিক কাজ বলে আখ্যায়িত করে তিনি আরো বলেন সেই মহান কাজের স্বীকৃতি স্বরূপ জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সাহসী সৈনিক হিসেবে অভিহিত করে বলেন, তিনি একজন সমর নায়ক ও স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। দেশকে তলাবিহীন ঝুড়ি পাওয়া উপাধি থেকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিতে পেরেছিলেন।
বিএনপির এই নেতা আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের সবচেয়ে বড় সফলতা ছিল তিনি দেশের জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি ঘোষণা করতে পারা।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ১৮ দলীয় জোটের অন্যতম নেতা জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
রাজনীতি
দেশে সর্বব্যাপী দুর্যোগ বিরাজ করছে: মাহবুব
ঢাকা: বর্তমানে দেশে সর্বব্যাপী দুর্যোগ বিরাজ করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গণতন্ত্রের ওপর আঘাত।





