রাজধানীর বংশালে হরতাল সমর্থনে মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ মিছিল করে তারা।
বংশাল পুরানা চৌরাস্তা থেকে শুরু করে মকিম বাজার বড় মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় হরতাল সমর্থনে নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। একই সঙ্গে তারা বলেন যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
আরএম/জেডআই





