রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।
আজ (২৮ ফেব্রুয়ারি) রোববার সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্ত এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল প্রেসক্লাব এলাকায়। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। বিপরীতে পুলিশরা ছাত্রদলকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে।
এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবের বাইরে থেকে ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকজনকে আহত হতে দেখা যায়।
শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এমবি





