হরতালের সমর্থনে রাজধানীর বংশালে মিছিল করেছে জামায়াতের নেতা কর্মীরা। জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের দেয়া মৃত্যুদণ্ডের প্রতিবাদে ডাকা ২য় দফার হরতালের শুরুতে এ মিছিল করলো বংশাল থানা জামায়াতে ইসলামী।
রোববার সকালে বংশালের আরমানি টোলায় তারা এ মিছিল করে।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা এম আলম, এড.আবুবকর সিদ্দিক, জয়নাল আবেদীন ও মামুনুর রশীদা প্রমুখ।
এদিকে, মাওলানা নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
মিছিলে মাওলানা নিজামীকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বেকসুল খালাস দেয়ার দাবিতে স্লোগান দেয়া হয়। 
বক্তারা অবিলম্বে মাওলানা নিজামীসহ আটক সব জামায়াত নেতাদের বিরুদ্ধে বিচারাধীন সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানিয়ে বলেন, সরকার বেশি বাড়াবাড়ি করলে যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তার দায় সরকারকেই নিতে হবে।
এএইচ, কেবি





