জাতীয় সংসদে জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। তাই কার্যত মহান সংসদ এখন একটি মিথ্যার গুহাতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত 'রাষ্ট্রীয় পৃষ্ঠ-পোষকতায় হত্যা-গুম-অপহরণ বন্ধ:স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান,একটি মহৎ উদ্দেশ্য নিয়ে র্যা ব গঠন করা হয়েছিল। কিন্তু সরকারের নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই তারা আজ অপরাধের সাথে জড়িত হচ্ছে।
দেশ আজ একটি অস্বাভাবিক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সমাজে মানবতার আস্থা বলতে কিছুই নেই। এখানে আছে শুধু সরকারের লোভ-লালসা। তবুও হতাশার কিছুই নেই। ফাঁসির মঞ্চে গেয়ে যাব জীবনের জয়গান।
মানুষের আজ স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, দেশে প্রতিনিয়ত গুম-খুন–অপহরণ চলছে। গণতন্ত্র ভূলুণ্ঠিত হচ্ছে। এখানে জনগণের কোনো নিরাপত্তা নেই।
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল,কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে.(অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম,ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।
ঢাকা,এমএইচ,৮ মে (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
রাজনীতি
সংসদ মিথ্যার গুহাতে পরিণত হয়েছে: মাহবুব
জাতীয় সংসদে জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। তাই কার্যত মহান সংসদ এখন একটি মিথ্যার গুহাতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান





