বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল ৭টায় বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এ ছাড়াও বর্ষবরণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সব শাখা সংগঠন,সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে বলেও জানানো হয়।
দেশব্যাপী অনুষ্ঠিতব্য এ সব কর্মসূচি বাস্তবায়নে স্ব স্ব এলাকায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে শোভাযাত্রা সফল করতে শনিবার সকালে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]