সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপকে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসানোর নীলনকশার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ট,অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার যোগ্যতা নাই।
তিনি আরো বলেন, ‘যেখানে আগামী নির্বাচনের ‘রোড’দেখতে পাচ্ছি না সেখানে ‘ম্যাপ’ঘোষণা করে কী হবে?’
বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ইসির এমন বক্তব্য প্রধানমন্ত্রী ও এমপি-মন্ত্রীদের মতো হয়েছে। অথচ সবাই বিশ্বাস করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন নিশ্চিত করতে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
এমই





