ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টু ও দক্ষিণে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন ঢাকা বিভাগীয় কমিশনার।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না বিএনপি-সমর্থিত এই দুই প্রার্থী। মিন্টুর আইনজীবীরা জানিয়েছেন তারা, এ বিষয়ে হাইকোর্টে রিট করবেন।

একই সময় শুনানি চলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর প্রার্থিতা বাতিলের ওপর শুনানি। ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান অপিলের শুনানি করেন। শুনানি শেষে তিনি রিটার্নিং অফিসার কর্তৃক তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

উভয় মেয়রপ্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও বদরুদ্দোজা বাদল।

জেআই