[b]ঢাকা:[/b] আওয়ামী লীগ পিঠা ভাগাভাগি করে এমন একটি সংসদ তৈরী করেছে যেভাবে বিরোধী দলের কোনো অস্থিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জিয়াউর রহমানে ৭৮তম জন্ম বার্ষিকী শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার জনমতকে উপেক্ষা করে গায়ের জোরে ভোট ও প্রার্থী বিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে অলিখিত বাকশাল কায়েম করেছে। আজকে যারা ক্ষমতায় তারাই অতীতে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে ছিলো। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র।
তিনি বলেন,৫ই জানুয়ারির প্রহসনের নির্বাচনকে দেশের মানুষ ও আর্ন্তজাতিক গণতন্ত্রকামী দেশ মেনে নেয়নি এবং স্বীকৃতি দেয়নি।
যারা দেশে গণতন্ত্র ,স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব চায় না তারাই আজ শহীদ জিয়াউর রহমানের পরিবারের উপর নানা রকম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন,আজকের লড়াই অপশক্তির বিরুদ্ধে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। বর্তমান বাকশালী সরকার যদি মনে করেন, বিএনপির নেতাকর্মীদের জেলে রেখে আন্দোলন দমন করবেন। তাহলে তা হবে তাদের চরম ভূল। তারা আমাদের আন্দোল দমন করতে পারেনি। সামনে আরো আন্দোলন আসছে । তাই যত বাধাই আসুক না কেন আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবই।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
ওসমান ফারুক বলেন, জিয়াউর রহমানেই একমাত্র ব্যক্তি ,যার কণ্ঠে আমরা এদেশের স্বাধীনতার ঘোষণা শুসতে পেয়ে ছিলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.এমাজ উদ্দিন আহমেদ, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.আ ফ ম ইউসুফ হায়দার,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.মোস্তাহিদুর রহমান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.পিয়াস করিম,ড. মাহফুজ উল্লাহ,জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক জয়নুল আবদীন ফারুক।
রাজনীতি
আওয়ামী লীগের পিঠা ভাগাভাগির সংসদ : ড. মোশাররফ
ঢাকা: আওয়ামী লীগ পিঠা ভাগাভাগি করে এমন একটি সংসদ তৈরী করেছে যেভাবে বিরোধী দলের কোনো অস্থিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার





