নাশকতার মামলায় সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর প্রেক্ষিতে শনিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এসএইচ





