২০ দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন শিবিরকর্মী আহত হয়েছেন। এসময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে রামপুরা বনশ্রীতে এ ঘটনা ঘটে।
সকালে বনশ্রীতে রাজপথ অবরোধ করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এ সময় তাদের রাস্তা থেকে সরাতে পুলিশ আসে। এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রশিবির কর্মীদের সংর্ঘষ বাধে। এতে তিন শিবিরকর্মী আহত হন এবং দুজনকে আটক করে পুলিশ।
শিবিরের অবরোধে নেতৃত্ব দেন মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, এইচ আর ডি সম্পাদক ইমাম হোসাইন, রামপুরা থানা সভাপতি রাশেদ মোশারফ প্রমুখ।
এএইচ





