অবৈধ সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা এবং শেয়ার বাজার থেকে ৯৬ হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে পঙ্গু করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিমান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠন মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মাহাবুব উল্লার উপর সন্ত্রাসীদের বর্বরচিত হামলার প্রতিবাদে ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের নি:শর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন।
দুদু বলেন, সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সরকার। তিনি আরো বলেন, ড. মাহাবুব উল্লার উপর আঘাত মানে গণতন্ত্র ও স্বাধীনতার উপর আঘাত। যারা এ বর্বরচিত হামলা চালিয়েছে তাদের অচিরেই বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. আব্দুল কুদ্দুস, এমএ জাহাঙ্গীর আলী, অধ্যাপক রুহুল আমিন প্রমুখ।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





