ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও তথ্যমন্ত্রণালয় নিশ্চুপ কেন?
শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘পহেলা বৈশাখ, ১৫ এপ্রিল কোতয়ালী থানা আওয়ামী লীগের সম্মেলন ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ উপলক্ষে এক প্রস্তুতি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ‘ভারতের সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সংবাদ তাদের কোনো পত্রিকায় প্রকাশ করা হয় না। অথচ তারেকের মতো একজন ফেরারি আসামির খবর আমাদের দেশের পত্রিকায় প্রকাশ করা হয়। তার সংবাদ প্রকাশে ব্যবস্থা নেয়া উচিত। এই বাক সন্ত্রাস বন্ধ করতে হবে।’
কামরুল ইসলাম বলেন, ‘খালেদার বাছুর (তারেক) লন্ডনে যে কথা বলেছে তা পরিকল্পিত। এখনই এর বিচার করতে হবে। তা না হলে নতুন প্রজন্মের কাছে এই মিথ্যাই সত্য হিসেবে প্রমাণিত হবে। যাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নেই তারাই এটাকে সত্যি বলে মেনে নেবে।’
তিনি বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে জিয়া মুক্তিযুদ্ধ করেছিলেন, জামায়াতকে সংগঠিত করেছিলেন এবং বিএনপি নামক রাজনৈতিক দল গঠন করেছিলেন। তারই অনুসারী খালেদা জিয়া এবং তারেক রহমান আইএসআইয়ের প্রেসক্রিপশনে স্বাধীনতা ও ইতিহাসের বিরুদ্ধে কথা বলছেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ সভাপতি ফয়েজুদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
তথ্যমন্ত্রণালয় নিশ্চুপ কেন: কামরুল
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
















