জাতীয় প্রেসক্লাব মূলফটকের  সামনে থেকে বিকেল সোয়া ৪ টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে পুলিশী নিরাপত্তায় তাকে মিন্টোরোডে ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

গ্রেফতারকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ র্কমকর্তারা জানান বকশিবাজার এলাকায় ভাংচুরের ঘটনার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। সেখান থেকে চারটার দিকে বিপুল সংখ্যক সাংবাদিকসহ বের হন মির্জা ফখরুল। সোয়া চারটার দিকে প্রেসক্লাবের মূল ফটকদিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যাবার সময় ফখরুল ইসলাম আলমগীরকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ডিবি পুলিশ।

ওই সময় পুলিশ এবং সাংবাদিকদের অতিরিক্ত ভিরের কারণে ডিবি পুলিশের কর্মকর্তা মির্জা ফখরুলের গাড়িতে উঠে বসেন। পরে পুলিশের একাধিক গাড়ির প্রহরায় মির্জা ফখরুলের ওই গাড়িকে  ডিবি কার্যালয়ে নেয়া হয়।

 

 

প্রত্যক্ষ দর্শিরা জানান,  সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে  ডিবির সদস্যরা  মির্জা ফখরুলকে নিয়ে যায়। পরে

পুলিশের প্রিজন ভ্যানসহ বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্য মির্জা ফখরুলের গাড়ি প্রহরা দিয়েকে বপ্রেসক্লাব এলাকা থেকে বেরিয়ে যায়।

সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মির্জা ফখরুলকে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল  সোমবার বিকেল ৩ টায় বিএনপি মহাসচিব জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদের সমাবেশে আসেন। এর পর তিনি  প্রেসক্লাবেই অবস্থান নেন। তবে আোয়ামীলীগ সমর্থিত সাংবাদিকদের প্রচন্ড আপত্তি, বিক্ষোভ মিছিল আর প্রতিবাদের মুখে তিনি বেরিয়ে বিকেল ৪ টায় বেরিয়ে যাবার সময় গ্রেফতার হন।

একে/কেবি