জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নব নিযুক্ত মুখপাত্র ও নির্বাচন সমন্বয়কারী ববি হাজ্জাজ বলেছেন, খুব শীগগির সংবাদ সম্মেলন করে পার্টির চেয়ারম্যানের বর্তমান অবস্থান জাতির সামনে তুলো ধরবো।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মুখপাত্র ও নির্বাচন সমন্বয়কারীর পদ সাদরে গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, পার্টির চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে এটা গ্রহণ করাতো আমার নৈতিক দায়িত্ত্ব।
প্রসঙ্গত, শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ববিকে নিজের মুখপাত্র এবং নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অবশ্য এর আগে এরশাদ সিএমএইচে চিকিৎসাধিন থাকা অবস্থায় অস্থায়ী মুখপাত্র’র দায়িত্ব পালন করেন তিনি।
গত ১৪ ডিসেম্বর শনিবার গুলশানের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ববি জানিয়ে ছিলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সঙ্গে নেই এরশাদ। এরপরেই প্রায় ২০ ঘন্টা আত্মগোপনে ছিলেন তিনি। আবার জানা গেছে, ওই সময় তিনি র্যা ব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ অবস্থায় ছিলেন। ২০ ঘন্টা পরেই লন্ডনে পড়ি জমান ববি হাজ্জাজ। এর পর দেড় মাস পর গতকাল ৩১ জানুয়ারি লন্ডন থেকে দেশে ফিরেন তিনি।
ঢাকা, ১লা ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি) // জেআই
রাজনীতি
শীগগিরই এরশাদের অবস্থান তুলে ধরবো: ববি হাজ্জাজ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নব নিযুক্ত মুখপাত্র ও নির্বাচন সমন্বয়কারী ববি হাজ্জাজ বলেছেন, খুব শীগগির সংবাদ সম্মেলন করে পার্টির চেয়ারম্যানের বর্তমান অবস্থান জাতির সামনে তুলো ধরবো।





