বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে ঢাকাসহ ১১ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হবে।এছাড়াও ফেনীতে ২০ দলীয় জোট ও মাদারীপুরে যুবদল হরতাল আহবান করেছে।

ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বুধবার এ কর্মসূচি ঘোষণা করেন।

তার বরাত দিয়ে বুধবার বিকাল সাড়ে ৩টায় হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

ঢাকাসহ এ বিভাগের অন্য আট জেলা হচ্ছে- গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ।

এআর