বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইসলামী সম্মেলন উপলক্ষে ইরান সফররত তথ্যমন্ত্রী তার প্রেরিত শোকবার্তায় বলেন, ‘বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জার পথিকৃত হিসেবে এবং তেল ও জল রঙে আবহমান বাংলা ও বাংলার লোকজ উপাদানগুলোকে চিত্রে আধুনিক ফর্মে ফুটিয়ে তোলার জন্য কাইয়ুম চৌধুরী চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তার মৃত্যুতে দেশ এক অমূল্য প্রতিভাকে হারালো।’
তথ্যমন্ত্রী মরহুম চিত্রশিল্পীর রুহের মাগফিরাত কামনা করেন ও পরিবারের শোকাহত সদস্য ও অসংখ্য গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
গতকাল রোববার ঢাকায় একটি উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে বক্তব্য দেয়ার সময় রাত পৌনে ৯টার দিকে কাইয়ুম চৌধুরী মৃত্যুবরণে করনে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেছেন।
কাইয়ুম চৌধুরী ১৯৩৪ সালের ৯ মার্চ ফেনীতে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ঢাকা আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে ডিগ্রি নেন। শিল্পীজীবনে তিনি একুশে পদকসহ অনেক সম্মানজনক পুরস্কার লাভ করেন।
জেআই





