জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চলার পথে বিপদ আসবেই। চলার পথ সুন্দর হয় না। বন্ধুর হয়। কিন্তু এ বন্ধুর পথ থাকবে না। বিপদ কেটে যাবে, জাপা ঘুরে দাঁড়িয়ে আবারো সুসংগঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে নিজের ৮৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, এরশাদের ছোট বোন মেরিনা রহমান, প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।
এরশাদ বলেন, আজ নেতাকর্মীদের দেখে প্রমাণ হয়েছে যে তারা হতাশ নয়। জাপাকে সুসংগঠিত করতে তারা প্রস্তুত। তারা দলকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা আমার হাতে হাত রাখো। আবার সুদিন আসবে। জাতীয় পার্টি আবারো নির্বাচনে জয়ী হবে।
তিনি বলেন, জাপা আমার যোগ্য সন্তান। মৃত্যুর আগে জাপাকে আরো যোগ্য অবস্থায় রেখে যেতে চাই। এর আগে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এরশাদ।
[b][size=2][font=Vrinda, sans-serif]ঢাকা[/font][/size][/b][b][size=2][font=Verdana, sans-serif], [/font][/size][/b][b][size=2][font=Vrinda, sans-serif]২০[/font][/size][/b][b][size=2][font=Verdana, sans-serif] [/font][/size][/b][b][size=2][font=Vrinda, sans-serif]মার্চ[/font][/size][/b][b][size=2][font=Verdana, sans-serif] [/font][/size][/b][b][size=2][font=Verdana, sans-serif]([/font][/size][/b][b][size=2][font=Vrinda, sans-serif]টাইমনিউজবিডি[/font][/size][/b][b][size=2][font=Verdana, sans-serif].[/font][/size][/b][b][size=2][font=Vrinda, sans-serif]কম[/font][/size][/b][b][size=2][font=Verdana, sans-serif])//[/font][/size][/b][b][size=2][font=Vrinda, sans-serif]এএইচ[/font][/size][/b]
রাজনীতি
আবারও নির্বাচনে জয়ী হব: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চলার পথে বিপদ আসবেই। চলার পথ সুন্দর হয় না। বন্ধুর হয়। কিন্তু এ বন্ধুর পথ থাকবে না। বিপদ কেটে যাবে, জাপা ঘুরে দাঁড়িয়ে আবারো সুসংগঠিত হবে।





