বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ক্লান্তি লগ্নে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে গত ১১ ডিসেম্বর লন্ডনস্থ হিউম্যান রাইটস অরগানাইজেশন "পিচ ফর বাংলাদেশ" সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ক এক সেমিনারের আয়োজন করে।
সংগঠনের চেয়ারম্যান মো : ডলার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার নাজির আহম্মেদ, ফ্রী পেইড ট্রাইবুনাল জজ ব্যারিস্টার নজরুল খসরু, জাতীয় ঐক্যফ্রন্ট যুক্তরাজ্য শাখার আহবায়ক শামশুউদ্দিন আহম্মেদ খান, মোঃ তরিকুল ইসলাম, মো: জয়নুল আবেদিন, মো: মাহিন খান, মো: আনিসুজ্জামান, মো: আবু নাসের, ফয়েজ আহম্মেদ, মো: জহিরুল ইসলাম, মো: শোয়াইবুর রাহমান, জামিল আহম্মেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে গনতন্ত্র স্বাধীন মানুষের জন্য বতমানে হুমকি স্বরূপ । আমি ব্যাথিত হই যখন বাংলাদেশের বাহিরে এসে নিজ দেশের গনতন্ত্র বা সুষ্ঠ নির্বাচন নিয়ে কথা বলতে হয় ।একটা স্বাধীন দেশের মানুষের জন্য এটা সত্যিই লজ্জাজনক ।
বর্তমান ফ্যাসিস্ট সরকার যেখানে মানুষের বাকস্বাধীনতাকে কেড়ে নিয়েছে, সাংবাদিকের লেখার ক্ষমতা কেড়ে নিয়েছে, সেখানে বর্তমান নির্বাচন কমিশন এক চোখা ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যারিষ্টার নাজির আহম্মেদ বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি হাসির পাত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, সাবেক প্রধান মন্ত্রীকে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে এবং অন্যান্য নেতা কর্মীদের ধড়পাকড় করে নির্বাচনে নিরপেক্ষতা সম্ভব নয়।
তিনি বলেন, বর্তমান সংসদ সদস্যরা সবাই পুলিশ প্রটেকশনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আর বিরোধী দলের নেতা কর্মীরা মামলা-হামলার স্বীকার হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এটা কোন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হতে পারে না।
বর্তমান পরিস্থিতিতে আগামী নিবাচন অবাধ ও নিরেপেক্ষ হবে বলে মনে হয়না। ব্যারিস্টার নজরুল খসরু বলেন, বর্তমান সরকার এরশাদের স্বৈরশাসনকেও হার মানিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট যুক্তরাজ্য শাখার আহবায়ক শামশুউদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে।
এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে বর্তমান অত্যাচারী সরকারকে বিদায় করে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বেলায়েত/এমআর





