ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ঘটনায় আজ শনিবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সস্মেলন আহ্বান করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।।

এর আগে গত শুক্রবার নাসিরনগরে ঘটনাস্থল পরির্দশন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাএকরামুজ্জামান, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী ও ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, সঞ্জীব চৌধুরী। এছাড়া স্থানীয় বিএনপি নেতারা যোগ দেন।

এ পরির্দশনের বিষয়ে বিস্তারিত জানাতেই শনিবার সংবাদ সস্মেলন আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত,  মুসলমানদের প্রবিত্র কাবা ঘরের উপর মুর্তি রেখে এক হিন্দুর ফেসবুক পোষ্টের অভিযোগে   রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ সেখানকার হিন্দু ধর্মসম্প্রদায়ের মানুষদের শতাধিক বাড়িঘরে হামলা চালায় এলাকাবাসী। ফেসবুকে ভাইরাল হওয়া মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই খবরে পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।

এসএম